Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে বাস খাদে, আহত ১৫

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটওয়ারী জানান, বিকেলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস গোড়াইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version