Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে।

সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাঙ্গাইলমুখী প্রাইভেটকার ও ঢাকামুখী যাত্রীবাহী পরিবহন দুইটি উপজেলার ঐ স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারে থাকা চারজন যাত্রীই গুরুতর আহত হয়।

জানা গেছে, আহতাবস্থায় তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসের চালক দূর্ঘটনার পর পালিয়ে গেছে বলে জানা যায়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন ২জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে প্রয়োজনে ঢাকা প্রেরণ করা হতে পারে। দূর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার মহাসড়কে থাকায় যানচলাচলে বিঘœ ঘটে পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেকারের মাধ্যমে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version