Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ভাওড়া ইউনিয়ন আ.লীগের সম্মেলনে সভাপতি আমজাদ, সম্পাদক লাভলু

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মারিশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ একাব্বর হোসেন।

সম্মেলনে ১ম অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি ও টাঙ্গাইল-০৭ এম.পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, আ.লীগের সহ-সভাপতি খ. মোফাজ্জল হোসেন দুলাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক সরকার হিতেশ চন্দ্র পুলক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও মো. মাজহারুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. সেলিম সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির স ালনা করেন, ভাওড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক লাভলুর রহমান।

উল্লেখ্য সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় পুনঃরায় মো. আমজাদ হোসেন সভাপতি নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মাহবুবুল হক জুয়েল ও মেহেদী হাসান মালেক সাধারণ সম্পাদক পদ স্ব-ইচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে বিনা প্রতিদ্বন্দিতায় লাভলুর রহমান পুনঃরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version