Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশাই নদীর তরফপুর ইউনিয়নের রামপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, বংশাই নদীর ওই এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version