Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় দুই মাস ধরে অস্বাভাবিক দামে পেঁয়াজর মূল্য বাড়িয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। সর্বশেষ বুধবার মির্জাপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান। এ সময় সিন্ডিকেট চক্রের পাঁচজনকে পেঁয়াজ মজুদের অভিযোগে আটক করেন আদালত। পরে তাঁদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকৃত ব্যবসায়ীরা হলেন দেওহাটা বাজারের শওকত আলী, শ্যামা বাকালী, আজিজ মুন্সি, চিত্ত রঞ্জন বাকালী ও জামুর্কী বাজারের প্রণয়। এদের কাছ থেকে যথাক্রমে ৫ হাজার, ৩০ হাজার, ১০ হাজার, ৩০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মইনুল হক জানান, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version