Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে মাস্ক না পড়ায় জরিমানা ও মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ শিপন মিয়াঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পড়ায় জরিমানা ও মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মির্জাপুর তক্তার চালা বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন যাবত প্রচারনা চলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে মির্জাপুর তক্তার চালা বাজারে চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসময় মাস্ক না পড়ায় কয়েকজন কে জরিমানা সহ মাস্ক বিতরণ করা হয়।

করোনা মোকাবেলায় এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version