Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে যুবলীগ নেতা মাখন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম মাখনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে ভাররা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম ছবুর মিয়া।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রিজাউল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাখনের বিরুদ্ধে দুটি সিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় ১০ মাসের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান ওসি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version