Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে লকডাউন বিরোধী ব্যবসায়ীদের মিছিল

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার (৬ এপ্রিল) করোনা প্রতিরোধে দেশে চলমান ৭ দিনের লকডাউন উঠিয়ে নিতে” লকডাউন মানিনা মানবোনা “এই শ্লোগান দিয়ে এক মিছিল করেন মির্জাপুর বাজারের কয়েকশত ব্যবসায়ীরা । বেলা প্রায় ১২ টার দিকে লকডাউন বিরোধী এই মিছিল, মসজিদ মার্কেট রোড, মির্জাপুর কলেজ রোড, কালীবাড়ী রোড, বংশাই রোডসহ পুরো মির্জাপুর বাজার এলাকা পদক্ষীন করেন মির্জাপুরের ব্যবসায়ীরা।
মিছিলে যোগ দেয়া একাধিক ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তারা বলেন, গত বছর করোনার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কয়েক বছর লাগবে। সামনে ঈদ। এ সময়  লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য না করতে পারি তবে ব্যবসা বন্ধ করে দিতে হবে। আর জায়গা জমি বিক্রি করে ধার দেনা শোধ করতে হবে। এ সময় ব্যবসায়ীরা আরও বলেন আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে চাই।
এ ব্যাপারে সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জুবায়ের হোসেন বলেন, লকডাউন সরকারি সিদ্ধান্ত। লকডাউন কার্যকর করতে যে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের পক্ষে তার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। ব্যবসায়ীদের শান্ত হয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহবান জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version