Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর-এ সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও অভিনন্দন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের তিনবারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বক্তব্যে তিনি বলেন, “সোনার মধ্যেও খাঁদ থাকতে পারে, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার মধ্যে কোনো খাঁদ নেই।” তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

শনিবার (১৮ এপ্রিল) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল (জামুর্কী ইউনিয়ন), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর উপজেলা সভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারণ সম্পাদক প্রমথেশ গোষ্মামী সংকর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার পাল, সাংবাদিক আশুতোষ চক্রবর্তী লিটনসহ বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version