Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে সিন্দুকে রাখা হয় বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র, গ্রেপ্তার আরজু করতো ব্যবসা

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর থেকে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশি ধারালো অস্ত্রসহ মো. আরজু মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) ভোরে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রামের মো. আরজু মিয়ার বাড়ি থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মুনসুর মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে স্বল্প মহেড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আরজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আরজু মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আরও জনান, শনিবার বিকাল ৩টার দিকে আরজুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আরজু মিয়া দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version