Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে চাল গুড়া করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় চাল কলের মালিক ধর্ষক বুদ্দু মিয়াকে (৫৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাজারে চাল কলের ভেতরে এ ঘটনা ঘটে। আটক বুদ্দু মিয়া কদিম ধল্যা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান বলেন, বুধবার (২০ নভেম্বর) সকালে ওই ছাত্রী কদিম ধল্যা বাজারে বুদ্দু মিয়ার চাল কলে চাল গুড়া করতে যায়। ছাত্রীকে একা পেয়ে লম্পট বুদ্দু মিয়া তাকে চাল কলের ভেতরে জোর করে ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় একটি প্রভাশালী মহল ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য সালিশের চেষ্টা করে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version