Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে স্বামীর সঙ্গে অভিমান, সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ!

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গ‌াইলের মির্জাপু‌রে শিশু সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে স্বপ্না রায় নামে এক নারী। বৃহস্পতিবার (৯ ডি‌সেম্বর) রাতে উপ‌জেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘ‌টে।

জয়দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপ্ন‌া রায় উপ‌জেলার নয়াপাড়া গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী এবং তার দেড় বছ‌রের শিশু সন্তা‌নের নাম সায়ন রায়। প‌রে পুলিশ স্বপ্না ও তার সন্তানের লাশ উদ্ধার করেছে।

গোড়াই ইউপি মেম্বার বিল্লাল হো‌সেন জানান, স্বপ্না ও তার স্বামী সুশান্ত রায় দু’জনই নয়াপাড়া এলাকায় দর্জির কাজ ক‌রে। সম্প্রতি স্বামী-স্ত্রীর ম‌ধ্যে পারিবারিক কলহ চল‌ছিল। এতে স্বামীর ওপর অভিমান করে শিশু সন্তান‌কে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দেয় সে। প‌রে রেলও‌য়ে পু‌লিশ খবর পে‌য়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে।

উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ জানান, স্থানীয়‌দের মাধ‌্যমে জান‌তে পা‌রি; শিশু সন্তান নি‌য়ে স্বপ্না রায় না‌মের এক নারী চলন্ত ট্রেনের নি‌চে ঝাপ দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। প‌রে ঘটনাস্থল থে‌কে মা ও সন্তা‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌দের মর‌দেহ ময়না তদন্ত শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version