নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের আমিনূর রহমানের বড় ছেলে বলে জানা গেছে।
রোববার (৩রা অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কচুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত সাজ্জাদ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। নিহতের ৬ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই ছাত্রলীগ নেতা শাহরিয়ার নাহিদ বলেন, রোববার রাত ৯টার দিকে ইজিবাইকযোগে উপজেলার গোড়াই থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী বাসের লাইটের কারণে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

