নিউজ ডেস্ক: টাঙ্গাইলে মির্জাপুর উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর অপরাধে উঠতি বয়সী ২ কিশোরকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার ধেরুয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে উঠতি বয়সের ০২( দুই) কিশোরকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের হোসেন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

