Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ৩০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

News Tangail

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ২টার সময় উপজেলার পলাশতলী এলাকা থেকে তাদের আটক করেন টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন- আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের মৃত ফজল সিকদারের ছেলে সামছুল সিকদার (৩৫) ও গোড়াই নাজিরপাড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে শওকত আলী (৩৮) বলে জানা গেছে।

এলাকাবাসী ও ডিবি পুলিশ সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

এব্যাপারে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, তাদের দুজনকে ৩০০পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version