Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নির্বাচন কমিশনের আদেশে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনের দুদিন আগে টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৪জানুয়ারি) প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ওসি রিজাউল হককে প্রত্যাহারের পর টাঙ্গাইল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ থানায় নতুন ওসি হিসেবে টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ যোগদান করবেন।

ওসি রিজাউল ২০২১ সালের ৬ই জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

এ ব্যাপারে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী বলেন, প্রশাসনিক কারণে মির্জাপুর থানার ওসি রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version