Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগংয়ের জয়

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ দিনের ২য় ম্যাচে আজ চিটাগংয়ের বিপক্ষে মাঠে নামে কুমিল্লা। এই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে পেরেরার তান্ডবে চিটাগংকে ১৮৫ রানের টার্গেট দেয় কুমিল্লা।

জবাবে ব্যাট করতে নেমে চিটাগংয়ের মোহাম্মদ শেহজাদের তান্ডবে দারূন শুরু করে চিটাগং। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক পাশের থেকে তান্ডব চালাতে থাকেন মুশফিক। মূলত মুশফিকের তাণ্ডবেই এগিয়ে যায় চিটাগং। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি।

৪১ বলে ৭৫ রান করে আউট হয়ে গেলে বাকী কাজটা শেষ করে দিয়ে আসেন ফ্রাইলিঙ্ক। আর এই ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে আসলো চিটাগং।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version