Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মুস্তাফিজের নতুন বাইক

News Tangail

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সফল সফর শেষে এখন ছুটি কাটাচ্ছে বাংলাদেশ দল। পরিবারকে নিয়ে পবিত্র ঈদ-উল- আজহা পালন করে ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। পরের মিশন আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ।

সোমবার নিজের অফিসিয়াল টুইটারে ছুটি কাটানোর বিশেষ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন বাম-হাতি এই পেসার। এতে ইমাহার আর ওয়ান ফাইভ (ভার্সন থ্রি) মডেলের একটি মটোরবাইকের ছবিও আপলোড করেছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য।

ক্রিকেটারদের বাইকের প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাসহ অনেক ক্রিকেটারেই বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। এবাই সেই বাইকের প্রতি ঝুঁকলেন মুস্তাফিজুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version