ময়মনসিংহের নান্দাইলের একটি কোচিং সেন্টারের শিক্ষক ছাত্রীর সাথে গোপনে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারন করেছেন। আর এ্ই ভিডিও হাতে রেখে ব্লাক মেইল করে প্রতিনিয়ত অনৈতিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ভিডি ফাঁস করে দেন শিক্ষক।
এ নিয়ে আলোচনা সমালোচনা চললে লাপাত্তা রয়েছেন ওই শিক্ষক। অন্যদিকে ভিডিওটি বিভিন্ন লোকজনের হাতে হাতে থাকায় গত পাঁচদিন ধরে ওই ছাত্রীকে নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের লোকজন। ঘটনাটি ধামাচাপা দিতে শিক্ষকের পক্ষ হয়ে একটি চক্র উঠেপড়ে লেগেছে।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে কনফিডেন্স কোচিং সেন্টারের প্রধান নুরুল ইসলাম নুরু। আর ওই কোচিং সেন্টারের ছাত্রী পাশের একটি ইউনিয়নের। তার সাথে বিয়ের কথা বলে প্রেমের সর্ম্পক গড়ে তুলে পাঁরুখি গ্রামের আব্দুস সালামের ছেলে নুরুল ইসলাম নুরু। পরে বিভিন্ন সময় কোচিং শেষে ওই ছাত্রীর সাথে অনৈতিক সর্ম্পক গড়ে তুলে।
এ অবস্থায় দুই জনের মাঝে মনোমানিল্যের এক পর্যায়ে দূরত্ব তৈরি হয়। তখন শিক্ষক নুরু গোপনে ধারন করা একটি ভিডিও প্রচার করার কথা বলে হুমকী দিয়ে প্রতিনিয়ত অনৈতিক সর্ম্পকের প্রস্তাব দেয়। এতে ছাত্রী বিয়ে ছাড়া এসব আর করতে রাজি না হওয়ায় ওই ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করে দেয়। এরপর থেকে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। মেয়ের এই অবস্থায় পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় পড়ে যায়। বিচারের আশ্বাসে একটি চক্র আইনি প্রক্রিয়ায় যেতে বাধা সৃষ্টি করে ঘটনাটি নিয়ে দফায় দফায় সালিস করছে।
একটি সূত্র জানায়, বিয়ে ছাড়া ঘটনাটি মীমাংসা করতে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে একটি দল নান্দাইল সদরে এসে কয়েক দফা সালিসে বসে এক তরফাভাবে বিষয়টি নিয়ে অনেক দূর এগিয়েছে। যে কোনো সময় ধার্য টাকা ও জমি মেয়ের নামে দিয়ে হলেও ঘটনাটি মীমাংসা করা হবে।
সূত্র : কালের কণ্ঠ

