নিজস্ব প্রতিবেদক:নিউজ টাঙ্গাইলঃ-
টাঙ্গাইলের ধনবাড়ীতে দুইশো’রও বেশি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে যদুনাথপুর ইউনিয়ন আওয়ামী পরিবার (জেইউএপি)। আজ শুক্রবার এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
ঈদ সামগ্রী বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সংগঠনের যূগ্ম-আহব্বায়ক নূরনবী,যদুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সংগঠনের যুগ্ম আহব্বায়ক সোহান, যুগ্ম আহব্বায়ক ময়নাল, খোরশেদ, ক্যাশিয়ার জুয়েল,এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিঠির সদস্য সংগঠনের সদস্য আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এরশাদ ও আকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, যদুনাথপুর ইউনিয়ন আওয়ামী পরিবার ২০১৯ সালের ২২ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতাকাল থেকেই দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
