Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যমুনায় নদী খনন ও ড্রেজিং বন্ধে হুঁশিয়ারি

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চরাঞ্চলে কৃষকদের শতশত একর ফসলি জমি কেটে অবৈধভাবে নদী খনন ও ড্রেজিং বন্ধে হুঁশিয়ারি করেছেন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব।

রবিবার (২৮ মার্চ) দুপুরে তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের ভরুয়া, সুবর্ণখলী, নলিন, জুমারবয়ড়া ও জগৎপুরায় ড্রেজিংকৃত এলাকায় তিনি কার্যক্রম পরিদর্শন করেন।

এসসয় ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব বলেন- ‘টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ড অন্যায়ভাবে কৃষকদের জমি কেটে নদী খনন ও ড্রেজিং করছেন। নদী খনন বা ড্রেজিং আমরাও চাই, কিন্তু ফসলি জমি কেটে নয়। নদীর মধ্যে দিয়ে নদী খনন ও ড্রেজিং হোক।

তিনি আরও বলেন- ‘হাইকোর্ট রায় দিয়েছেন খনন কাজ বন্ধ রাখতে। তারা দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও রাতের আঁধারে খনন কাজ অব্যাহত রেখেছেন। পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ না করলে কৃষকদের ফসলি জমি রক্ষায় কঠোর আন্দোলন ও কর্মসূচির ঘোষণাও দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠা ও অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন খান, শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর আলম খান, আব্দুল গফুর খান, মিলন খান প্রমূখ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version