Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্মরণে কালিহাতীতে দোয়া ও মিলাদ মাহফিল

কালিহাতী প্রতিনিধি: যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বৃহস্পতিবার কালিহাতী ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে কালিহাতী উপজেলা হল রুমে কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার।

কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র’র সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদি হাসান মৃদুল চৌধুরী, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আনিসুর রহমান শেলী, আব্দুস সাত্তার, গণজাগরণের কালিহাতী প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, বিজনেস বাংলাদেশ কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জয়যাত্রা টেলিভিশন এর প্রতিনিধি হারুন-অর-রশিদ প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version