Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যমুনা নদীতে ঈদের আনন্দ উপভোগ করতে পিকনিক, বাড়ি ফিরল স্কুলছাত্রের লাশ

ফাইল ছবি।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার অর্জুনা ইউনিয়নের যমুনা নদী চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকার অংশ থেকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করে স্থানীয় লোকজন।

শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
সে ঘাটাইল উপজেলার আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এদিকে, শরিফের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনসহ চারদিকে বইছে শোকের ছায়া।

গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা এ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে নিখোঁজ স্কুলছাত্রের উদ্ধার তৎপরতা চলেছে। দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা উদ্ধারে সক্ষম না হলে উদ্ধার কার্যাক্রম সাময়িক বন্ধ করে পানি থেকে উঠে পড়ে। পরে তারা চলে যায়।

তিনি আরও বলেন, এরপর অনেক খোঁজাখুঁজি করতে থাকে লোকজন। পরে সন্ধ্যার দিকে নদীতে পাড় ঘেষে মরদেহ ভেসে উঠলে পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাতেই দাফন কাজের সম্পন্ন করা হবেও বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিখোঁজের একদিন পর মরদহে সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানি ডুবেই মারা গেছে। পরিবারের কোন অভিযোগ আসেনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিছ আলী জানিয়েছেন, মঙ্গলবার সকালে পেয়ে সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হলে দুপুরের দিকে পৌঁছায়। সেখানে আড়াই ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে নিখোঁজ ওই স্কুলছাত্রকে পাননি। নদীতে তীব্র পানির স্রোতের কারণে উদ্ধার কাজে বেঘাত ঘটে।

তিনি বলেন, নদীতে স্রোত থাকায় নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে দূরে সরে যায়। পরে বেলা ২ টা ৩০ মিনিটের দিকে পানি থেকে উঠে আসে এবং সাময়িকভাবে উদ্ধার কাজ স্থগিত করে তারা। এরপর বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থল থেকে ডুবুরি দল চলে আসেন।

প্রসঙ্গত, ১১ জুলাই সোমবার গাবসারার মেঘারপটল গ্রামের কয়েকজন বন্ধু যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যায়। পিকনিক শেষে রাতে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে গোসল করতে থাকে। একপর্যায়ে শরিফ পানিতে ডুবে নিখোঁজ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version