Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যাদবপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ

এম সাইফুল ইসলাম সাফলু: টাঙ্গাইলের সখীপুরের ৪নং যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ওই কমিটির ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ্ব শওকত সিকদার তাকে ওই পদে দায়িত্ব দেন। গত ৯ মে যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের মৃত্যুতে এ পদ শূন্য হয়। গঠনমূলকভাবে সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি হারুন অর রশিদকে যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার বলেন, গঠনতন্ত্রের নিয়মানুসারেই কমিটির ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তার উপর অর্পিত দায়িত্ব তিনি মর্যাদার সাথে পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version