Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যুবলীগ নেতা সম্রাটের সঙ্গে কে এই নারী?

News Tangail

ক্যাসিনোর ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রোববার (৬ অক্টোবর) কুমিল্লায় থেকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে ঢাকা ও এনামুল হক আরমানকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে একজন নারীর ছবির বিষয়ে কথা বলেছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন। গতকাল রোরবার সম্রাটের মহাখালীর বাসায় অভিযানে সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই নারীর পরিচয় জানান সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন।

স্ত্রী শারমিন বলেন, দোকান, গাড়ি. ফ্ল্যাট-এগুলো তার (সম্রাট) নেশা নয়, জুয়া খেলা তার নেশা। ও জুয়া খেলতে সিঙ্গাপুরে যেত।

‘অনুসন্ধানে বিভিন্ন নারীর সম্রাটের ছবি পাওয়া যাচ্ছে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ”বিভিন্ন নারীর সাথে না। দু’বছর ধরে আমাকে সে সিঙ্গাপুর নেয় না। ওখানে বোধ হয় একটা চায়না প্লাস মালয়েশিয়া ব্রোন মিক্সড-ওর সাথে সম্পর্ক হয়েছে। ওখানে গেলে তার সাথে সময় কাটায় আর কি।”

আরেক প্রশ্নের জবাবে শারমিন বলেন, ‘আমি সম্রাটের দ্বিতীয় স্ত্রী। আমার আগে সে একটা বিয়ে করেছিল ওটা ডিভোর্স হয়ে গেছে। সে বাড্ডাতে থাকত।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে সম্রাটের আরেকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সম্রাটের পাশে একজন নারী বসা। উপরে জমকালো ভাবে লেখা ”হ্যাপি বার্থডে সিন্ড লিম”। ধারণা করা হচ্ছে, সম্রাটের সঙ্গে এককভাবে ছড়িয়ে পড়া ছবিটিই এই সিন্ড লিম, যিনি সম্রাটের তৃতীয় স্ত্রী বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version