Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যৌবন ধরে রাখতে নিয়মিত খাবেন যেসব খাবার!

News Tangail

সকলেই চায় আজীবন যৌবন ধরে রাখতে। কিন্তু একটু চেষ্টা করলেই আপনি বয়স বাড়লেও শরীরকে সুন্দর আর আকর্ষণীয় করে রাখতে পারবেন। প্রকৃতির নিয়মেই মানুষের বয়স বাড়ে, বয়সের ছাপ পড়তে থাকে শরীরে। আর তার জন্য পুরুষরা নানান পন্থা অবলম্বন করে থাকেন।

নিয়মিত ব্যায়াম, মেডিটেশনের পাশাপাশি খাদ্যাভ্যাসটাও যদি ঠিক রাখেন তাহলে আপনি বয়স বাড়লেও সুন্দর থাকতে পারবেন। তবে পৃথিবীতে সুস্থ থাকার জন্য রয়েছে প্রচুর শাক-সবজি। শাক-সবজি হচ্ছে সব চাইতে পুষ্টিকর খাবার। সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ছেলেদের শক্তি ও যৌবন ধরে রাখবে যে ৫ টি খাবার। আসুন জেনে নেই…

দই: নিয়মিত দই খান। দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। দইয়ে ক্যালসিয়ামও থাকে।

কমলা: কমলালেবু খাওয়া শরীরের জন্য খুবই ভালো। কারণ এই ফলে ভিটামিন ‘সি’ থাকে। ত্বক টানটান রাখে কমলালেবু।

মধু : মধু আপনার শরীর ও ত্বক উভয়ের জন্য উপকারী। যৌবন দীর্ঘায়িত করে মধু।

অলিভ অয়েল: অলিভ তেল রোগ থেকে যেমন দূরে সরিয়ে রাখবে, তেমনি ত্বকে এনে দেবে উজ্জ্বলতা। যা আপনার বয়সকে সত্যিই কম করে দেখাবে।

বেরি: স্ট্রবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি সবকটিই শরীরের জন্য ভালো। বিশেষ করে কালো জাম। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে। এই জাতীয় ফল ত্বককে রাখে সতেজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version