Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রবিউলকে সভাপতি ও সুমনকে সাধারণ সম্পাদক করে ‘মিডিয়া এসোসিয়েশন, ধনবাড়ী’ এর কমিটি ঘোষণা

বামে সভাপতি রবিউল আলম শাহীন ও ডানে সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রবিউল আলম শাহীনকে (টিএনএন) সভাপতি ও জাহিদ হাসান সুমনকে (এনটিভি) সাধারণ সম্পাদক করে ‘‘ইলেক্ট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, ধনবাড়ী’’ (ই.পা.ধ.) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) একাত্তর টিভির কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সহসভাপতি মনোনিত হয়েছেন শামীম রহমান (নিউজলাইনবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এনামূল মাজিদ রিপন (আরটিভি) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুর রউফ সংগ্রাম (৭১ টিভি)।

ই.পা.ধ. এর পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:

১. সভাপতি : রবিউল আলম সাহীন (টিএনএন)

২. সহ-সভাপতি: শামীম রহমান (নিউজলাইনবিডি)

৩. সাধারন সম্পাদক : জাহিদ হাসান সুমন (এনটিভি)

৪. যুগ্ন সাধারন সম্পাদক :এনামূল মাজিদ রিপন (আরটিভি)

৫. সাংগঠনিক সম্পাদক : আব্দুর রউফ সংগ্রাম (৭১ টিভি)

৬. দপ্তর সম্পাদক : সাইফুল ইসলাম সুজন (নিউজলাইনবিডি)

৭. উপ দপ্তর সম্পাদক : হুমাযুন কবির (৭১ টিভি)

৮. প্রচার সম্পাদক: মো: ইউনুস (দৈনিক বাংলাদেশের খবর)

৯. উপ প্রচার সম্পাদক : বাধন আহম্মেদ (ফাকা বাক্স)

১০. প্রকাশনা সম্পাদক : নূর-নবী শেখ (নিউজ টাংগাইল)

১১. উপ প্রকাশনা সম্পাদক : হাফিজুর রহমান (মাইটিভি)

১২. ক্রীড়া সম্পাদক : মো: জহিরুল ইসলাম মিলন (বাংলাদেশ পোষ্ট)

১৩. উপ ক্রীড়া সম্পাদক : সাজ্জাতুল ইয়াকিন (টিএনএন)

১৪. সংস্কৃতি সম্পাদক : চপল মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন)

১৫. উপ সংস্কৃতি সম্পাদক : শরিফুজ্জামান মানিক (এমএসটিভি)

১৬. তথ্য চিত্র সম্পাদক : রমজান আলী (সাপ্তাহিক পূর্বাকাশ)

১৭. উপ তথ্য চিত্র সম্পাদক : সৈয়দ সাজন আহমেদ রাজু (এসটিভি)


নির্বাহী সদস্য :

১। মুকাদ্দেম বাবু (এটিএন)

২। আরিফুল ইসলাম রনি (বিডি নিউজ ২৪.কম)

৩। আনছার আলী (দৈনিক সমকাল)

৪। মো: শহিদুল্লাহ (দৈনিক আমাদের নতুন সময়)

৫। সাইদুর রহমান বাবু (৭১ টিভি)

৬। সোলায়মান হোসেন (নিউজলাইনবিডি)

উপদেষ্টাবৃন্দ:

১. আবু মো: মুফাজ্জল (নিউ নেশন)

২. খন্দকার আলমগীর (মাত্রা)

৩. আবু মো: মাছানী (দি ইন্ডিপেন্ডেন্ট)

৪. সৈয়দ আহসান আপন (এক্সপ্রেশন)

৫. স.ম. জাহাঙ্গীর আলম (সাপ্তাহিক ত্রি মোহনার ঢেউ)

৬. আব্দুল্লাহ আবু এহসান (দৈনিক আমাদের সময়)

৭. জীবন মাহমুদ শক্তি (আজকের জামালপুর)

ধনবাড়ীতে মিটিংয়ে সময়

এর আগে গত ৩০ ডিসেম্বর সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তখন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সংগঠনের প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ওই কমিটির তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল।

সেই কমিটিতে আহ্বায়ক ছিলেন মুকাদ্দেম বাবু (এটিএন বাংলা), সদস্য সচিবের দায়িত্বে ছিলেন জাহিদ হাসান সুমন (এনটিভি)। পাঁচ সদস্যের কমিটিতে সদস্য পদে ছিলেন এনামুল মজিদ রিপন(আরটিভি) আব্দুর রউফ সংগ্রাম (একাত্তর টিভি) ও রবিউল আলম শাহিন (টিএনএন)।

এরই মধ্যে ই.পা.ধ গঠনতন্ত্র প্রকাশ করা হয়েছে। দুই অনুচ্ছদের এই গঠনতন্ত্রের ১ম অনুচ্ছদে তিনটি ধারায় সংগঠন পরিচিতি ও ২য় অনুচ্ছদে ৫টি ধারায় সংগঠনের আদর্শ উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র নিম্নরূপ:

১. সংগঠন পরিচিতি:

ক. এই সংগঠনের নাম ‘‘ইলেক্ট্রনিক এন্ড প্রিন্টমিডিয়া এসোসিয়েশন, ধনবাড়ী’’ সংক্ষেপে ই.পা. ধ (E.P.A.D.)।

খ. সারা বিশ্বে জাতীয় দৈনিক সংবাদপত্র, অন-লাইন মিডিয়া, আন্তর্জাতিক বার্তা সংস্থা, আঞ্চলিক, দেশি-বিদেশি সংবাদ মাধ্যম, ইলেক্ট্রনিক মিডিয়া তথা টেলিভিশন, রেডিও, অডিও সংস্থা, আিই.পি টিভি, ইউটিউব, বিজ্ঞাপন সংস্থা, ওয়েব নিউজ লিংক, চলচ্চিত্রে সার্বক্ষণিক পেশাদার হিসেবে কর্মরত ধনবাড়ীবাসীদের নিয়ে এই সংগঠন গঠিত হবে।

গ. এই সংগঠনের স্থায়ী কার্যালয় রাজধানী ঢাকায়। এছাড়াও আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীর যেকোনো স্থানে শাখা করা যাবে।

০২. আদর্শ উদ্দেশ্য:

ক. পেশাদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যদা বৃদ্ধি ও স্বার্থ রক্ষা;

খ. বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ মিডিয়া কর্মীর বিকাশ;

গ. সংগঠনের সদস্যদের জন্য কল্যাণমূলক কর্মসূচী ও পদক্ষেপ;

ঘ. সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক মান উন্নয়ন এবং

ঙ. প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার মিডিয়া কর্মী তৈরী করা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version