Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রবিবার ময়মনসিংহসহ যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি, ইন্টারনেট।

অনলাইন থেকে: আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এমনটাই জানানো হয়েছে। পূর্বাভাস আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে আরও জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এছাড়া আগামীকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের এক জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার। সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version