Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাজধানীর সায়দাবাদে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন থেকে: হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির মধ্যে রাজধানীর সায়দাবাদের জনপদ মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, দুপুরে রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বক্সের সামনেই বাসটিতে আগুন ধরে যায়। তবে কি কারণে বাসটিতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট এলাকায় পুলিশ বক্সের সামনে তুরাগ পরিবহনের ওই বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্থানীয়দের সাহায্যে পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে বাসটির আগুন নিভিয়ে ফেলে।

আগুন লাগার পর বাসের যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। যাত্রীদের কয়েকজন আঘাত পেলেও গুরুতরভাবে কেউ আহত হননি।

এ প্রসঙ্গে ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম সংবাদমাধ্যমকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।

এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এটা নাশকতা না দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে।

ছবি: ফাইল থেকে নেয়া।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version