Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

News Tangail

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাচোর গ্রামে অমেলা রাণী (৩৫) নামে এক   হিন্দু ধর্মালম্বী গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। অমেলা রাণী বাচোর গ্রামের অলক চন্দ্রের স্ত্রী।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে  নিজ বাড়ীর আঙ্গিনায় গাছের ডালের সাথে  গলায় রশি বেধে ফাঁস লাগিয়ে  অমেলা রাণী আত্মহত্যা করে।

রাণীশংকৈল থানা ওসি (তদন্ত ) খায়রুল আনাম ডন আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ টাঙ্গাইলকে বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version