Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাত ৯টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা

আজ থেকে রাজধানীতে দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ শিথিল করে রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।

রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দোকান মালিক সমিতির অনুরোধে ও রোজাদার ভাই-বোনদের কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা নির্দেশনা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই ক্রেতা-বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version