Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রেগে গেলে ৫ কাজ নয়, জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়

ছবি: প্রতীকি।

তাই রাগ নিয়ন্ত্রণ জরুরি। আর কিছু কাজ তো রয়েছেই যেগুলো রাগের সময় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন মনো চিকিৎসকরা। রেগে গেলে এড়িয়ে যাওয়া ভালো এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ।

১. ঘুমাতে যাওয়া:-

রাগান্বিত অবস্থায় ঘুমাতে যাবেন না। জার্নাল অব নিউরোসাইন্সে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এই তথ্য জানানো হয়। ঘুমাতে গেলে নেতিবাচক আবেগগুলো পুনরায় শক্তিশালী হয়। এটি বেশি ঘটে আবেগপ্রবণ মানুষের ক্ষেত্রে। ঘুম আমাদের জেগে থাকার সময় পাওয়া তথ্যগুলো প্রক্রিয়া ও সংহত করতে সাহায্য করে বলেই এমনটা ঘটে বলে মত গবেষকদের।

২. গাড়ি চালানো:-

রেগে থাকা অবস্থায় গাড়ি চালানো বেশ ভয়ঙ্কর বলে মনে করেন মনোবিদরা। গবেষণায় দেখা যায়, রেগে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার ঝুঁকি বেশি থাকে। রেগে থাকলে আমরা আক্রমণাত্বক হয়ে যাই। আর এ আক্রমণাত্বক মনোভাব দুর্ঘটনা ঘটায়।

৩. তর্কে না জড়ানো:-

রেগে গেলে তর্কে না জড়ানোই ভালো। এতে পরিস্থিতি আরো জটিল বা ঘোলাটে হয়ে যেতে পারে।

মনো বিশেষজ্ঞদের মতে, রেগে গেলে পরিস্থিতি আরো জটিল না করে তোলার সবচেয়ে ভালো উপায় হলো, কথা বন্ধ করে দেওয়া। এটি হতে পারে ১০ মিনিটের জন্য বা ১০ দিনের জন্য।

৪. খাবেন না:-

রাগ কমাতে খাওয়া মোটেই ভালো চিন্তা নয়। এতে আদতে ক্ষতিই হয়। সাধারণত এ সময় কেউ ব্রকলি জাতীয় স্বাস্থ্যকর খাবার খায় না। বেশি মিষ্টি বা চর্বি জাতীয় খাবারই খায়। রাগের সময় এসব খাবার খাওয়া হজমে সমস্যা করে। এতে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে।

৫. ফেসবুকে স্ট্যাটাস দেওয়া:-

রেগে গেলে অনেকেই ফেসবুকে রাগের বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেয়। আর এ সময় নিশ্চয়ই ভালো কথা আসে না। তবে এ ধরনের বিষয় ফেসবুকের মতো মানুষের বাজারে না আনাই ভালো। এতে আপনার ব্যক্তিত্ব নিয়েই প্রশ্ন আসতে পারে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version