Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে যাবো ….ব্রিটিশ হাইকমিশনার

মির্জাপুর প্রতিনিধি  : রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।তিনি আরও বলেন, আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে জোড়ালো ভূমিকা রাখছি এবং বাংলাদেশের এই সংকট মোকাবিলায় আমরা দ্বিতীয় বৃহত্তর মানবিক সহায়তা প্রদানকারী দেশ। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টার পাশাপাশি আমরা সব সময় তাদেরকে মায়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে যাবো।
টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজার উৎসবে রবিবার(২৫ অক্টোবর)এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এসব কথা বলেন  তিনি।
পূজা উৎসবে রবার্ট চ্যাটারটন ডিকসন এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল। সে সময় আরও উপস্থিত ছিলেন,কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা,টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহীনুর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.জুবায়ের হোসেন, ওসি সায়েদুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা.প্রদীপ কুমার রায় প্রমূখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version