মাভাবিপ্রবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রেজিস্টার অধ্যাপক ড. মোহাঃ তৌহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাশ, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।
আগামী ৯ অক্টোবর বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাশ ও অফিস কার্যক্রম যথারীতি শুরু হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
