Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শাহীন এসবির কন্ঠে মায়ের গান

মায়ের চেয়ে মধুর আর আপন কিছু নেই এ তল্লাটে। সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। মা এমনই। যুগে যুগে মাকে নিয়ে রচিত হয়েছে অনেক গান। সেসব গানে মাকে নিয়ে থাকা বিভিন্ন রকম কথা শ্রোতাদের আপ্লুত করে। বারবার মাকে মনে করিয়ে দেয়। মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে দেয়। মায়ের কোন পরিবর্তন নেই, পৃথিবীজুড়ে যেনো তাঁর এক শ্বাশত রুপ।

শ্রোতানন্দিত গানগুলো সৃষ্টির পেছনের গল্প যেমন অতুলনীয় তেমনই হ্নদয়ঘনিষ্ঠ। সেই মা নিয়ে রাসেল আসাদের কথায় কন্ঠ দিয়েছেন এসময়ে জনপ্রিয় সুরকার ও শিল্পী শাহীন এসবি।

জানা যায়, মা শিরোনামে গানটি আগামীকাল শুক্রবার (৫ আগষ্ট) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটি দর্শকশ্রোতাদের মন জয় করবে বলেও আশা করছেন সংশ্লিষ্ট কলাকৌশিলরা। অসাধারণ এ গানে মা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান, ছেলে চরিত্রে আবরাম ফারাবি ও শিশু শিল্পী মেহেরান রহমান। ভিটিওটির সিনেমাটোগ্রাফীতে রয়েছেন সোহান আহমেদ, ভিডিও এডিট ও কালার গ্রেডিংসহ কারিগরী সহযোগিতায় রয়েছেন এসএআর টেক। নাট্য নির্মাতা ও অভিনেতা সাজু মেহেদীর পরিচালনায় গানটির ভিডিও নির্মিত হয়েছে।

গীতিকার রাসেল আসাদ বলেন, মা কেবলই মা। কত কষ্ট সহ্য করে ১০ মাস জঠরে বয়ে বেরিয়েছেন। ভূমিষ্ঠ হবার পর আরো কত কষ্ট সহ্য করেন তা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। আমার লেখা গানটি পৃথিবীর সকল মায়েদের সম্মানে। গানটি সকলের হ্নদয় ছুঁয়ে যাবে বলে আমি আশা রাখি।

এ সময়ের তরুণদের আইকন জনপ্রিয় সুরকার ও শিল্পী শাহীন এসবি বলেন, বাস্তবতার নিরিখে গীতিকার রাসেল আসাদের মা গানটি। অত্যন্ত স্পর্শকাতর। সবটুকু আবেগ উজাড় করে দিয়ে তিনি এ গানটি লিখেছেন। কাজ করতে গিয়ে আমরা থমকে গিয়েছি বারংবার। আমার সবটুকু দরদ দিয়ে গানটি কন্ঠে তুলার চেষ্টা করেছি। সকল পর্যায়ের শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

পরিচালক সাজু মেহেদী বলেন, মা গানটি একটি অনবদ্য সৃষ্টি। আমরা সব সময় দর্শকদের প্রাধান্য দিয়ে থাকি। সেভাবেই আমরা কাজ করেছি। আমি সকল পর্যায়ের দর্শক শ্রোতাদের গানটি দেখার অনুরোধ করছি। শ্রোতাদের সাড়া পেলেই আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version