Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শিক্ষার্থীদের জমানো টাকায় ত্রাণ সহায়তা

ফরমান শেখ: শিক্ষার্থীদের হাত খরচের জমানো টাকায় টাঙ্গাইলের কালিহাতীতে অসহায়-হতদরিদ্র প্রায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে স্থাসীয় ‘পরিত্রাণ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর এলাকায় এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পরিত্রাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা ও সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক সজীব হোসেন ,অর্থ সম্পাদক বাবুল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ত্রাণ সহায়তা বিতরণের সময় সংগঠনের সভাপতি আল-আমীন বলেন- পরিবার থেকে পড়াশোনার জন্য হাত খরচের টাকা অপচয়ভাবে ব্যয় না করে তা জমিয়ে কিছু ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেস্টা করেছি। যা অব্যাহত থাকবে। এজন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version