Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেলেন টাঙ্গাইলের নজরুল ইসলাম মিটন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের প্রথম শ্রেনীর ঠিকাদার ও গ্রামীণ ফোন টাঙ্গাইল সদরের অথরাইজ ডিস্ট্রিবিউটর নজরুল ইসলাম মিটন।

২৪ নভেম্বর বুধবার সকালে গাজীপুর আহসানউল্লাহ মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ড গাজীপুর কর অঞ্চল আয়োজিত শ্রেষ্ঠ করদাতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি সম্মাননা ক্রেস্ট, কর কার্ড ও সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড গাজীপুর কর অঞ্চলের কর্মকর্তাসহ করদাতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজরুল ইসলাম মিটন টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version