Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের ইন্দারজানির একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে একটি বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে একদল চোর উপজেলার ভাতগড়া গ্রামের দানেছ আলীর মেয়ে বানেছার বাড়ির দরজা তালা কেটে কৌশলে ভেতরে ঢোকে। তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version