এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর দক্ষিণপাড়া গ্রামের মেছের উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির শরীরে করোনা “পজেটিভ” পাওয়া গেছে। মেছের উদ্দিন জাতীয় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট ঢাকা এর অফিস সহায়ক (ওয়ার্ড বয়) হিসেবে কর্মরত।
চাকুরীত অবস্থায় অসুস্থ্যতাবোধ এবং করোনার উপসর্গ থাকায় সে গত বুধবার নমুনা পরীক্ষা দিয়ে আইসোলেশনে ভর্তি না হয়ে নিজ গ্রাম সখীপুর উপজেলার দাড়িয়াপুর চলে আসেন। ১৮ এপ্রিল শনিবার মোবাইল ফোনে তার নমুনার ফলাফল “পজেটিভ” হওয়ার সংবাদ পেয়ে ১৯ এপ্রিল রোববার ওই ব্যক্তি পূনরায় ঢাকায় ফিরে আইসোলেশনে ভর্তি হন। জাতীয় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আইয়ুব হোসেন নামের ওই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ এপ্রিল সোমবার স্থানীয় প্রশাসন ওই গ্রামের ১০টি বাড়ি লকডাউনের ঘোষণা দিয়েছেন। যে সিএনজিচালিত অটোরিকশাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই স্টেশনে গিয়ে নেমেছেন সেই অটোরিকশার চালকের বাড়িও লক ডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম বলেন , গত ১৫ এপ্রিল বুধবার ঢাকায় নমুনা দিয়েই সে নিজ বাড়িতে চলে আসেন। করোনা আক্রান্ত নিশ্চিত জেনে চারদিন বাড়ি থেকে রোববার বিকেলে তিনি ঢাকায় চলে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, সখীপুর থেকে এ পর্যন্ত ৪৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার দুপর পর্যন্ত ৩৯জনের নমুনার ফলাফল আমাদের কাছে এসেছে। এদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে ওই স্বাস্থ্যকর্মীর অজ্ঞতার কারণে সখীপুরে করোভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনা তৈরি হলো বলে তিনি সঙ্কা প্রকাশ করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এতোমধ্যে ওই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িঘর লকডাউন করা হয়েছে।
আরও পড়ুন : সখীপুরে দুঃস্থ্য মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
April 20, 2020 নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের ভয়ে টাঙ্গাইলের সখীপুরে ঘরে বসে থাকা শ্রমজীবি দুঃস্থ্য অসহায় মানুষের মধ্যে ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আদানি, ভূয়াইদ, শ্রীপুর, ভাতগড়া, বাবুলচালা, খুইংগ্যারচালা এলাকার ভ্যানচালক, চা বিক্রেতা, বয়স্ক ও দুঃস্থ্য মানুষের হাতে ২ কেজি ময়দা, ১ কেজি আলু, ১০ টি ডিম ১ টি সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ-এর উদ্দ্যেগে এসব বিতরণ করেন এলাকাবাসী।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সেকান্দার আলী, কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সভাপতি আমিনুল সিকদার, লেয়ার মালিক রমজান খান, তরুন সমাজ সেবক খান আহম্মেদ হৃদয় পাশা, মিনহাজ উদ্দিন মাস্টার প্রমুখ এসব বিতরণ করেন।
তরুন সমাজ সেবক খান আহম্মেদ হৃদয় পাশা বলেন, মানবতার ফেরিওয়ালা’গোলাম কিবরিয়া বাদল ও তারিকুল ইসলাম বিদ্যুৎ-এর উদ্দ্যেগে ও এলাকার বিত্তবানদের অর্থায়নে কয়েকটি এলাকার দুঃস্থ্য মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
