Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের চতলবাইদ স. প্রা. বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

News Tangail

নাছিরুল ইসলাম: টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে চতলবাইদ হাজি হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিন ব্যাপী শিশুদের চিত্রাঙ্কন ,রচনা প্রতিযোগিতা, কাঙ্গালি ভোজ, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম ইব্রাহীমের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তরা জাতীয় শোক দিবসের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের মাঝে খোলামেলা আলোচনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version