Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের দাড়িয়াপুরে ড্রেজার মালিকের ৪ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুরে বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক সোহেলকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ সাজা প্রদান করেন। ওই সময় ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার দাড়িয়াপুর উত্তর-টানপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version