Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের বিসি বাঈদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে তিন দিন ব্যাপি বিসি বাঈদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। সমাপনি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফী, আওয়ামী লীগ নেতা খন্দকার আবুল কালাম আজাদ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, বহুরিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক বিএম বজলুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ বক্তব্য দেন।

এর আগে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version