Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের যুবক প্রেমিকা ভাবীর সাথে অভিমান করে সিংগাপুরে ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরের মেহেদী হাসান সজীব (২২)নামের এক যুবক তার প্রেমিকা ভাবির সাথে অভিমান করে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বাংলাদেশি সময় রবিবার রাত ৮টার দিকে সিংগাপুরে তার নিজ বাসার গোসল খানার জানালার গ্রিলের সাথে রশি বেধে সে ফাঁসিতে আত্মহত্যা করে। নিহত সজীব উপজেলার বেড়বাড়ী গ্রামের মতি মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সজীবের লাশ দেশে আনার সকল প্রক্রিয়ায় সহায়তা চেয়েছেন তার পরিবারের লোকজন।

জানা যায়, প্রতিবেশী এক ভাবীর সাথে মেহেদী হাসান সজীবের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। রবিবার মুঠোফোনে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ বাসার গোসল খানায় মেহেদী হাসান সজীব গলায় ফাঁস লাগায়। কাজ থেকে ফিরে রোমের অন্য ভাড়াটিয়ারা তাকে গোসল খানায় গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে সিংগাপুর পুলিশকে খবর দিলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ধলা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version