Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অক্সিজেন জেনারেটর” দিলো আই এস বি ফাউন্ডেশন

এম সাইফুল ইসলাম শাফলু : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতায় সারাদেশে যখন অক্সিজেনের হাহাকার, তখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মানবতার উপহার “অক্সিজেন জেনারেটর” পৌঁছে দিলো আই এস বি ফাউন্ডেশন। করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এ অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হয়।

আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আবদুস সোবহান, জুনিয়র কনসালট্যান্ট জনাব ডা. শাহীন আলম, আর এম ও জনাব ডা. নাজমুল হাসান মাসুদ খান, ডা. মঞ্জুরুল ইসলাম, ডা. ফারদীন রোবায়েৎ, ডা. আজিমউদ্দিন আশিক,এসএসিএমও মো. ফরিদ হোসাইন অক্সিজেন জেনারেটরটি গ্রহণ করেন।

ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, ডা. সাকের আহমেদ, ডা. মুশফিকুর রহমান প্রিতম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাইমুল হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version