Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের ৮ জন

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৮ জন গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন, আবদুর রহিম (৬৫), তাঁর স্ত্রী জায়দা বেগম (৫০), ছেলে ইমরান হোসেন (২৩), মেয়ে তাহমিনা পারভীন (১৪) এবং তাহেরা আক্তার (৯)। এছাড়া মর্জিনা বেগম( ৫৫), তাঁর ছেলে বুলবুল তালুকদার( ২২) এবং রাসেল আহমেদ (২৪)।
জানা যায়, শনিবার দুপুরে অজ্ঞাত এক ব্যাক্তি এসে তাদের বাড়িতে কানে পোকা ডুকেছে বলে রান্না ঘরে সরিষার তৈল আনতে যায়। এর কিছুক্ষণ পরে ওই লোক চলে যায়। পরে রান্না শেষে দুপুরে খাবার খাওয়ার পর ওই বাড়ীর ৮ সদস্য সবাই অজ্ঞান হয়ে পড়ে। ওই বাড়ির অপর এক সদস্য সন্ধ্যায় বাড়ি ফিরে তাদেরকে বিভিন্ন স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বুলবুল তালুকদার জানায়, অজ্ঞাত লোকটি বাড়ির সর্বস্ব লুট করার উদ্দেশ্যেই হয়তো রান্না ঘরে থাকা খাবারে কিছু মিশিয়েছিল।
সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা ডা. সামিউল ইসলাম তাঁরা প্রত্যেকেই এখন আশঙ্কামুক্ত বলে জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version