Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আওয়ামী লীগ নেতার স্মরণসভা 

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে এক আওয়ামী লীগ নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নলুয়া কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান আতোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version