Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আত্মহত্যা প্ররোচণা মামলায় উত্ত্যক্তকারী গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সমাপনি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় উত্ত্যক্তকারী মিলন মিয়াকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বহেড়াতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন মিয়া উপজেলার ধুপারচালা গ্রামের আজহারুল ইসলামের ছেলে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার সমাপনি পরীক্ষার্থী হাদিয়া আক্তারকে প্রতিবেশী আজহারুল ইসলামের ছেলে মিলন মিয়া প্রায় উত্ত্যক্ত করতো। গত বৃহস্পতিবার ওই বখাটের উত্ত্যক্তের বিষয়টি হাদিয়ার বাবা-মা জানতে পেরে উল্টো হাদিয়াকে গালমন্দ করে। ওইদিন সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে হাদিয়া। এ ঘটনায় শুক্রবার রাতে হাদিয়ার বাবা বখাটে মিলন মিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সখীপুর থানায় মামলা করলে পুলিশ শনিবার রাতে মিলনকে গ্রেফতার করে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- হাদিয়া আত্মহত্যার ঘটনায় প্ররোচণাকারী মিলনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version