Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় ইমন মিয়া (২০) নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে বিকেলেই পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে।  মঙ্গলবার তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে।

সখীপুর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশু ঘরে একাই খেলা করছিল। শিশুর মা রান্না ঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী বখাটে তরুণ ইমন ঘরে ঢুকে ওই শিশুকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয়। এক পর্যায়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে রান্না ঘর থেকে মা দৌড়ে এলে ইমন ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

মামলার এজাহারের বর্ণনায় শিশুর বাবা বলেন, বিষয়টি এলাকায় মীমাংশার চেষ্টা চলে বিধায় মামলা করতে চারদিন দেরি (বিলম্ব) হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ মামলার একমাত্র আসামি ইমনকে মামলা হওয়ার পর পরই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে টাঙ্গাইল আদালতে নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version