Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইউএনও’র নেতৃত্বে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু

এম সাইফুল ইসলাম শাফলু :  সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে করোনা প্রতিরোধে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের  বিভিন্ন বাজারে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৯ মার্চ রোববার হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার নেতৃত্বে এ ক্যাম্পেইন হয়।

এসময়  সেনাবাহিনীর একটি দল সামা‌জিক দূরত্ব বজায় রাখ‌তে বাজা‌র ঘুরে ঘুরে বিভিন্ন দোকা‌নের সাম‌নে গোল চিহ্ন এ‌কে দেন।  এ ছাড়া ব্যবসায়ীদের  দ্রব্যমূল্য না বাড়া‌নো, স্থানীয়দের জনসমাগম এ‌রি‌য়ে চলা ও ঘর হ‌তে বের না হওয়ার জন্য এবং করোনা ভাইরাস মোকাবেলায়  সরকা‌রের নানা নি‌র্দেশনা মে‌নে চল‌তে সবাই‌কে অনুরোধ জানান। এসময় সেনাবাহিনীর সদস্য ছাড়াও সখীপুর থানার অফিসার্স ইনচার্জ  মো. আমির হোসেন সঙ্গে ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version