Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইউএনও এর হস্তক্ষেপে ফাইলা পাগলার মেলা পন্ড

নিজস্ব প্রতিনিধি,  ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের সখীপুরে ফাইল্যা পাগলার (ফালু চাঁন) মেলা বন্ধ করতে আয়োজকদের ৩০ মিনিট সময় বেঁধে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় উপজেলার দাড়িয়াপুর ফাইল্যা পাগলার মাজার প্রাঙ্গনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ মেলায় আগত দর্শনার্থীদের স্থান ত্যাগ ও দোকানীদের দোকানপাট বন্ধ করতে এ সময় বেঁধে দেন। তিনি বলেন, যাঁদের মানত আছে তারা স্বাস্থ্য বিধি মেনে মাজারে এসে অল্প সময় অবস্থান নিয়ে চলে যাবেন। অযথা কেউ মেলা চত্বরে ঘুরাঘুরি করবেন না। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সে জন্য প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর থানা পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মেলা উৎযাপন কমিটির সভাপতি এসএম  সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, আমি নিজে উপস্থিত থেকে দোকান বন্ধ করিয়েছি। এছাড়া পাঁচটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি যাতে কেউ দোকানপাট খোলতে না পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version